রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মহান শহিদ দিবসে সফিপুর আনসার একাডেমিতে দেশের বৃহত্তম ফ্লাগ স্ট্যান্ড উদ্বোধন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ড উদ্বোধন ও পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সফিপুর এলাকায় অবস্থিত আনসার একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহান শহিদ দিবসের তাৎপর্যকে সামনে রেখে বেলা ১১টায় নবনির্মিত ১২০ ফুট উচ্চতার ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক পরিবেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় এবং বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়।

প্রধান অতিথি প্রথমে ফ্লাগ স্ট্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানের একপর্যায়ে তিনি আনসার ও ভিডিপির প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন এবং পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা সম্মান জানান।

বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই ফ্লাগ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে বলে আয়োজকরা জানান। সংশ্লিষ্টরা আরও জানান, এখানে উত্তোলিত পতাকাটি সার্বক্ষণিকভাবে উড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং উপমহাপরিচালক ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আবছার। এছাড়া বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

তারিখ:- ২১/০২/২০২৬

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ