রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

শাহাবুউদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শাহাবুউদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে নুরুল হোসেন তার ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথে নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ