রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মায়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে ধাওয়া, ২ বোটসহ ১৯ জন আটক

শাহাবুু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

শাহাবুু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।

মায়ানমারে পাচারের সময় বঙ্গোপসাগরে ধাওয়া করে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী-এর যুদ্ধজাহাজ ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যাশা’।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্রে টহল জোরদার করা হলে সন্দেহজনক দুটি বোটকে চিহ্নিত করা হয়। নৌবাহিনীর জাহাজ সংকেত দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোট দুটি আটক করা হয়।

আটক বোটে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই ছিল বলে জানা গেছে। এ ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত ####

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ