শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অবদান রাখছে: রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার(বাগেরহাট)।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার(বাগেরহাট)।

বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে এই অভ্যার্থনা জানান ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাল এক সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের জানান, ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে এদেশের উন্নয়নে সাংবাদিকেরা অবদান রাখছেন। সংগ্রাম করে প্রতিনিয়ত সাংবাদিকরা দেশের কল্যানে কাজ করেন। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মানে সাংবাদিকদের রয়েছে অগ্রণী ভূমিকা। আপনারা এলাকায় অপরাধগুলো তুলে ধরবেন কোনো ভয়ভীতি ছাড়া। আমি কথা দিচ্ছি অপরাধী যেই হোক কোন ছাড় নয়। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

অভ্যার্থনায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপালের আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো: মেহেদী হাসান, সদস্য এ, এইচ নান্টু, কবির আকবর পিন্টু, এম, এ সবুর রানা, সুজন মজুমদার, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ প্রমুখ। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ