শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের বাজার তদারকি

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের খোঁজখবর ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকি করলেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকালে তিনি লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা বাজারে গিয়ে দ্রব্যমূল্যের সার্বিক খোঁজ খবর নেন।এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিএনপির নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধগতি রোধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি লড়াইলে এসে লোহাগড়ার প্রাণকেন্দ্র লক্ষীপাশা বাজার পরিদর্শন করি এবং সেই সাথে বাজারের ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলি যাতে করে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে সেদিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

এসময় তিনি খোলা বাজারে যারা ইফতার সামগ্রী বিক্রয় করছে তাদেরকে ইফতার সামগ্রী ঢেকে বিক্রয় করার অনুরোধ জানান।

তিনি আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমি বলেছিলাম আমি লোহাগড়ার সন্তান নির্বাচনে আমি বিজয়ী বা পরাজিত যাই হোক না কেন আমি আপনাদের পাশে থাকবো।

শরিফুজ্জামান
নড়াইল

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ