বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

মাদকমুক্ত চারঘাট – বাঘা জিরো টলারেন্স নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনকে নব-নির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফ ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফ ঃ

রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ চারঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ আবু সাইদ চাঁদ বলেন, চারঘাটের একটি বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। কিন্তু এর মূল কারণ সঠিকভাবে চিহ্নিত করা হচ্ছে না। গত কয়েক বছরে অপরিকল্পিতভাবে শত শত অবৈধ পুকুর খননের ফলেই চারঘাটে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করীম মিজান,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন , বিএনপি নেতা নাজমুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃশফিকুল ইসলাম
রাজশাহী ব্যুরো চীফ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ