বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিরলে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরল উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় করা হয়েছে। ১ম দিনে ডিম, দুধ, শশা, লেবু, টমেটো, কাঁচা মরিচ, সীম, বেগুন ও স্কয়াশ বিক্রয় কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের সামনে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, মোঃ বরকত উল্লাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

‎বিক্রয় কেন্দ্র হতে ডিম প্রতিটি ৮ টাকা, দুধ প্রতি লিটার ৭৫ টাকা, শসা প্রতি কেজি ৬৫ টাকা, পাকা লেবু প্রতি পিস ১৩ টাকা ও কাঁচা লেবু প্রতি পিস ১৬ টাকা, টমেটো প্রতি কেজি ৩৫ টাকা, সীম প্রতি কেজি ২৮ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি ১৩০ টাকা সরবরাহ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ