
মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল লতিফকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়াকে সদস্য-সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত( ১০ জানুয়ারী) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম দক্ষিনজেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ এই আহবায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর ছগীর আহমদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আবু তালেব,মো: মহসিন খাঁন তরুণ,বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল রশীদ,বীর মুক্তিযোদ্ধা মো: শাহাব মিয়া।
নবগঠিত কমিটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।