
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বাঁশখালি চাঁদপুর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) হেফাজখানা হল রুমে (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায়, জাগো বাঁশখালি (১০০কে) উদযাপন , ও বাঁশখালি সাংবাদিক উন্নয়ন পরিষদ নব গঠিত কমিটি ও আত্ম প্রকাশ অনুষ্ঠান উদযাপিত হয়।
এই সময় চট্টগ্রাম ও বাঁশখালী শাখার সাংবাদিক ফোরামের বিভিন্ন প্রিন্ট , ইলেকট্রিনিক, অনলাইন, ফটো সাংবাদিক , ফিচার, লেখক, কলামিস্ট এবং অনুসন্ধানমূলক অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন, এরমধ্যে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক (জেলা পিপি), প্রধান অতিথি (১) জনাব মোঃ খালেদ সাইফুল্লাহ , অফিসার ইনচার্জ বাশঁখালি থানা, প্রধান অতিথি ( ২) জনাব এস. এম. মিজান উল্লাহ, চেয়ারম্যান সাংবাদিক উন্নয়ন পরিষদ , সভাপতি জনাব মোঃ কামাল উদ্দিন বিশিষ্ট লেখক ও গবেষক, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক উন্নয়ন পরিষদ , প্রধান আলোচক জনাবা রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক উন্নয়ন পরিষদ , বিশেষ অতিথি জনাব মোঃ আবদুল মুবিন উপদেষ্টা সাংবাদিক উন্নয়ন পরিষদ , বিশেষ অতিথি জনাব শামসুল আলম রানা কেন্দ্রীয় নেতা সাংবাদিক উন্নয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মোঃ সিকান্দার আলম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক উন্নয়ন পরিষদ , বিশেষ অতিথি জনাব মোঃ মহিউদ্দিন উপদেষ্টা জাগো বাঁশখালি, জনাব আবু ছিদ্দিক চেয়ারম্যান জাগো বাঁশখালি ও জনাব নূর হোসেন লিটু সভাপতি চাঁদপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও জনাব মোঃ ইছাহাক সাধারণ সম্পাদক চাঁদপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আরো অনেক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই নবগঠিত কমিটি ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রেখেছেন এবং বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে অনেক দিকনির্দেশনা ও শিক্ষনীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তুলে ধরেন। এবং অনুষ্ঠানে আসা অতীতের কে বিভিন্ন সম্মানজনক ক্রাশ দেওয়া হয় এবং জাগো বাঁশখালী (১০০কে) দর্শক পূর্ণ হওয়া কেক কেটে আনন্দ উদযাপন করে ।