বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

রামুতে মুরগির খোঁয়াল ও বাঁশঝাড়ে লুকানো ৭০ হাজার ইয়াবা উদ্ধার, নারী আটক

শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের রামুতে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আয়েশা বেগম (৩৬) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামুর ছাদিরকাটা এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। বসতঘরের পাশে মুরগির খোঁয়াল থেকে ৫০ হাজার এবং বাঁশঝাড়ের শুকনো পাতার নিচে স্পোর্টস ব্যাগে রাখা আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, আটক আয়েশা একাধিক মামলার পলাতক আসামি আব্দুল্লাহর সহযোগী। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ