বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিরলে সিয়াম বাজাজ মোটরস এর শোরুমের শুভ উদ্বোধন

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরল পৌর শহরের প্রাণকেন্দ্র বিরল বাজার বকুলতলার মোড় হাসপাতাল রোডে সিয়াম বাজাজ মোটরসাইকেলের নতুন শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন।
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির হাফেজ মোঃ আব্দুর রশিদ।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিয়াম বাজাজ মোটরস এর নতুন শোরুম চালুর মাধ্যমে বিরলে আধুনিক ও মানসম্পন্ন মোটরসাইকেল সেবা আরও সহজলভ্য হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

‎শোরুমের স্বত্বাধিকারী (প্রোঃ) মোঃ আলহাজ্ব শাহাজান আলী সকল অতিথি ও উপস্থিত শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানই হবে তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শোরুমের সার্বিক সফলতা কামনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ