বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

প্রফেসর ডঃ এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় শাহজাদপুরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

শাহজাদপুরের জনগণের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রফেসর ডা. এম এ মুহিত স্যারকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পাশাপাশি, তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় আমরা আরও আনন্দিত। তিনি তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
১| স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২| ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
৩| বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

আমরা শাহজাদপুর বাঁশি বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের কল্যাণে কাজ করা এবং একটি সুন্দর, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেওয়া।

শাহজাদপুর উপজেলা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা আশাবাদী আপনার নেতৃত্বে শাহজাদপুর হবে একটি উন্নত, শান্তিপূর্ণ ও আদর্শ জনপদ।
সমাজ পরিবর্তনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রত্যাশা ও দাবি করছি ।

১।শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
২। মাদকমুক্ত যুবসমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৩। সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান।
৪। দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।
৫। জনগণের হয়রানি বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করা।
৬।ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।
৭।স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষা।
৮। যুবসমাজের জন্য খেলাধুলা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি।
৯। একটি মানবিক, নিরাপদ ও সুন্দর শাহজাদপুর গড়ার বাস্তব উদ্যোগ।

শাহজাদপুর বাঁশি আমরা আশা করি, আপনি জনতার প্রতিনিধি হিসেবে সকল শ্রেণির মানুষের কথা শুনবেন এবং উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন।

পরিশেষে আবারও অভিনন্দন।
আল্লাহ তাআলা আপনাকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ