
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ) ও মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।
১৬ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপি বিজিসি একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ।
বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ) অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন -বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরিয়া। প্রধান বক্তা ছিলেন- বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত।
বিশেষ অতিথি ছিলেন -বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ড. এস. এম শোয়েব, চন্দনাইশ উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক প্রফেসর ডা. মোঃ এস. কে. শহীদ উল্লাহ, এজিএম আজিজুল হক ভূঁইয়া, বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং এর অধ্যক্ষ রুবি দত্ত,
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংষ্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক সুমন পাল ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক সুকান্ত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন -সহকারী অধ্যাপক রেহেনা আক্তার ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহেদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতন এর সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার প্রমুখ।
সুশিক্ষা নিশ্চিতকরণপূর্বক শিক্ষার মানোন্নয়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন বক্তারা।
শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।