মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পেকুয়ায় অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১০ বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার পেকুয়ায় অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পেকুয়া ইউনিয়নের সরকারি ঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ১০টি পরিবারের ৭টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আরও ৩টি পরিবারের বসতঘরের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পেকুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ