
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নন-জুডিশিয়াল ও জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি রোধকল্পে উপজেলা কমিটির সভা, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এবং উপজেলা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায় রাখা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক অফিসার রুনা পারভীন, শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষূের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল হোসেন, বিজিবির বিভিন্ন বিওপি কমান্ডার প্রমূখ। সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায় রাখার লক্ষ্যে সচেতনতামূলক সভা ও মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।