
কয়রা খুলনা প্রতিনিধি মোস্তফা রেজওয়ানুল করিম।
গভীর টিউবওয়েল থাকা সত্ত্বেও উঠছে না পানি। ফলে সীমাহীন পানির কষ্ট পোহাতে হচ্ছে এলাকাবাসীর। কয়রা উপজেলার মদিনাবাদ গ্রাম। যে গ্রামে ৫০০রও অধীক পরিবারের জন্য রয়েছে ২০টি গভীর টিউবওয়েল।
মাঘ মাসের শুরুতে অল্প অল্প পানি উঠলেও এখন গভীর টিউবওয়েল থেকে উঠছে না বিন্দু পরিমাণও পানি। ফলে সীমাহীন পানির কষ্ট পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
পুকুরগুলো শুকনো প্রায়। যেই পুকুরের পানিতে গোসল, থালা বাসন মাজন সেই পানি দিয়ে এখন করতে হচ্ছে রান্না-বাড়া। ১০০ এরও অধিক পরিবার নির্ভর করছে ছোট্ট এক পুকুরের উপরে।
খাবার পানির জন্য একটি সাবমার্সিবল পাম্পের ওপর নির্ভর করছে পুরো এলাকার মানুষ।
সামনে রমজান মাস। ইফতারে পানি নিয়ে চিন্তিত রয়েছে মুসল্লীরা।
যে কারণে কিশোরী ও নারীদের জরায়ু টিউমারসহ নানান রোগের সম্মুখীন হতে হচ্ছে। নারীদের অনিয়মিত পিরিয়ডেরমত সমস্যাও হচ্ছে। নারী-পুরুষের গায়ে খোসপাচড়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।