
সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর শহর ৫ নং ওয়ার্ড পাড়কোলা সরকার পাড়া ও কবরস্থান পাড়ার মাঝখান দিয়ে রয়েছে মানুষ চলাচলের রাস্তা সেই রাস্তার চার থেকে পাঁচ বার মাপ যোগ করার পরেও হয়নি এখনো রাস্তা।
স্থানীয় সূত্রে জানা যায় সরকারপাড়া এবং কবরস্থান পাড়ার মাঝখান দিয়ে যে রাস্তাটি রয়েছে বিগত সরকার থাকাকালীন সময় এই রাস্তাটি কয়েকবার টেন্ডার হয় টেন্ডার হওয়ার পর ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এসে মাপ যোগ করে এবং এক থেকে দেড়শ মিটার পর্যন্ত রাস্তা করার পর কাজ রেখে ফেলে চলে যায় এখনো প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার পর্যন্ত রাস্তাটির কাজ সম্পন্ন না হওয়ায় দুর্ভোগে পড়েছে দুই পাশের মহল্লার জনসাধারণ।
স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানান আমরা শাহজাদপুর পৌরসভা দিন পাড়কোলা গ্রামের বাসিন্দা সেই সূত্রে আমরা পৌরসভার মানুষ কিন্তু আমাদের শাহজাদপুর পৌরসভাটি আমাদেরকে এত অবহেলায় রেখেছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা পৌরসভার ভ্যাট ট্যাক্স সবকিছুই ঠিক মতই প্রদান করি কিন্তু আমাদের এই ভ্যাট ট্যাক্স দেওয়ার কোন মানেই হয় না কারণ ভ্যাট ট্যাক্স দিয়ে কি হবে আমাদের পৌরসভা হলে কি হবে আমাদের গ্রামের না আছে পানির লাইন না আছে গ্যাস লাইন না আছে ঠিকমতো বিদ্যুৎ সংযোগ না আছে রাস্তাঘাট।
আপনারা দেখেন যে শাহজাদপুর পৌর শহরে প্রত্যেকটা রাস্তাঘাটের রাত্রিবেলায় ল্যাম্পপোস্ট লাগানোর কথা রয়েছে কিন্তু আমরা পৌরবাসী এখনো সেই ল্যাম্পপোস্ট ঠিকমতো পাচ্ছিনা তাই আমাদের শাহজাদপুর উপজেলা প্রশাসন এবং নবনির্বাচিত সরকারের কাছে একটাই দাবি অবিলম্বে আমাদের এই রাস্তাটি দ্রুত তার সাথে সংস্কার করুন এবং শাহজাদপুর পৌরসভায় যে সমস্ত রাস্তাঘাটের ল্যাম্পপোস্ট এবং গ্যাস লাইন পানির লাইন অবিলম্বে চালু করা হোক আমাদের এই সরকার পাড়া এবং কবরস্থান পাড়ার মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ঠিকমতো স্কুলে বাচ্চারা যেতে পারে না কেউ মারা গেলে কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার মত ব্যবস্থা হয় না একটু বৃষ্টি হলেই বর্ষা হলেই এই রাস্তায় কোমর থেকে মাজা অব্দি পর্যন্ত পানি জমে থাকে ফলে চলাচলের সমস্যা হয় অসুখ-বিসুখ হয় পচার নোংরা পানি জমে থাকে অসুস্থ হয়ে পড়ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাই শাহজাদপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্লিজ আমাদের এই রাস্তাটি সংস্কার করে দেন