
প্রতিবেদন:মোঃ শাকিল হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে জেলার বিভিন্ন আসনে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপি প্রার্থীরা।
লক্ষ্মীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বিজয়ী হন। লক্ষ্মীপুর–৩ আসনে বিজয়ী হন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর–৪ আসনে জয় পান আশরাফ উদ্দিন নিজান। এবং লক্ষ্মীপুর–১ আসনে বিএনপি প্রার্থী সেলিম বিজয় অর্জন করেন।
এতে লক্ষ্মীপুর জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা এই বিজয়কে জনগণের রায় ও গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।