
লক্ষ্মীপুর প্রতিনিধি:মোঃ শাকিল হোসেন।
১৩ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার লক্ষ্মীপুর জেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াবাড়ি মসজিদে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনা এবং লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে আগামী দিনে লক্ষ্মীপুর-২ আসনকে সুন্দর, সুশৃঙ্খল ও উন্নয়নমুখীভাবে পরিচালনার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন চররমনী মোহন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন অভি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন এবং তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ ও এলাকার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।