শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের ১৬টি আসনের( ১➤ ১৪) পর্যন্ত বিএনপি দখলে বাকি ২ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর জোটের নির্বাচনী অংশগ্রহণের মধ্যে দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসন হিসেবে ১৬ টি আসন হয় চট্টগ্রামে, এই আসন গুলোর মধ্যে চট্টগ্রামের জনসাধারণ অত্যন্ত আনন্দের মধ্যে ভোট দিয়ে ১৬টির মধ্যেই ১৪টি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হাতেই তুলে দিল চট্টগ্রামের বাসিন্দারা, আর বাকি দুটি বাংলাদেশ জায়ামাতে ইসলামীর হাতে ।

এর মধ্যে চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন, চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে বিএনপি’র সরওয়ার আলমগীর ,চট্টগ্রাম ৩ (সন্দীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা , চট্টগ্রাম ৪ (সীতাকুন্ড) আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী , চট্টগ্রাম ৫ (হাটহাজারী) আসনে বিএনপি’র মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৬( রাউজান) আসনে বিএনপি’র গিয়াস উদ্দিন কাদের চৌধুরী , চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির হুম্মাম কাদের চৌধুরী , চট্টগ্রাম ৮ (বোয়ালখালী /চান্দগাঁও) বিএনপি’র এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৯ (কোতোয়ালি /বাকলিয়া) আসনে বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান , চট্টগ্রাম ১০ (ডবলমুরিং / হালিশহর) বিএনপি’র সাঈদ আল নোমান , চট্টগ্রাম ১১ (বন্দর পতেঙ্গ) আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী , চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের বিএনপির মোহাম্মদ এনামুল হক , চট্টগ্রাম ১৩ (আনোয়ারা /কর্ণফুলী) আসনে বিএনপি’র সরওয়ার জামাল নিজাম , চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ) আসনে বিএনপি’র জসিম উদ্দিন আহমেদ , চট্টগ্রাম ১৫( সাতকানিয়া /লোহাগাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহাজান চৌধুরী, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর মাওলানা অধ্যক্ষ জহিরুল ইসলাম , বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ