শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

রাজশাহী-৬ ধানের শীষের বিপুল ভোটে জয়লাভ আবু সাইদ চাঁদের

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ

দীর্ঘ ১৭’ বছর ধরে নির্যাতিত নিপিড়ীত কারাবরন কারী নেতা আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। ইউনিয়ন চেয়ারম্যান থেকে বার বার নির্বাচিত তার ফেলের কোন রেকর্ড নেই, তার পর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে তারই ধারাবাহিকতায়
চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আর ব্যালট বিপ্লবের ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে দেশবাসী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমান–এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী-৬ ( চারঘাট -বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ ৫৫৭০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি চূড়ান্ত ফলাফলে দেখা যায়,চারঘাট ও বাঘা উপজেলায় ধানের শীষ প্রতীকে আবু সাইদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
অন্য প্রার্থীদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আঃ সালাম সুরুজ (হাতপাখা) পেয়েছেন ১৬২৮ ভোট।
জাতীয় পার্টি মোঃ ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২৯৩০ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৫৩ হাজার ৩০২ জন।

মোঃ শফিকুল ইসলাম
রাজশাহী,ব্যুরো চীপ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ