
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বাঁশখালী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনয়ন প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী( পাপ্পা) এর সমর্থনে সোমবার( ৯ই ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় বাঁশখালী উপজেলা সরকারি আলাওয়াল কলেজ মাঠে নির্বাচনী সমাপনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), চট্টগ্রাম ১৬ বাঁশখালী ধানের শীষ মনোনয়ন প্রার্থী , যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা। সভাপতি ছিলেন জনাব শহিদুল ইসলাম চৌধুরী( বুলবুল) সাবেক সভাপতি বিএনপি বাঁশখালী উপজেলা ও আলমগীর কবির চৌধুরী সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা , আরো অনেক বাঁশখালীর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই জনসভায় প্রধান অতিথি বলেন আমার আব্বা মরহুম জাফরুল ইসলাম চৌধুরী বিএনপি’র মন্ত্রী থাকা অবস্থায় আমার পরিবার আপনাদের কোন ক্ষতি করে নাই, যতটুকু সম্ভব আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করেছি এবং এই বাঁশখালী বাসির অনেক লোকের চাকরির ব্যবস্থা করেছি, রাস্তাঘাট অনেক উন্নয়নের কাজ করেছি, এখন আমার আব্বা নেই আপনারাই আমার আব্বার মত আপনাদের সন্তান হিসেবে আমাকে ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তানকে জয়যুক্ত করে আপনাদেরকে বাবা চাচা ভাই বোন সবার সেবা করতে পারি মত সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন এই সরকার আমলে যারা আমাদের ভাই ব্যাংক থেকে চাকরি হারিয়েছে তাদেরকে আমি পুনরায় এই চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। জনাব আলমগীর কবির চৌধুরী বলেন জমায়াত ইসলাম নাকি আপনাদেরকে জান্নাতের টিকেট দিবে বলে যে মিথ্যা আশ্বাস দিয়েছে সেটা হলো জমায়াত ইসলামের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তারা মনোনয়ন দিয়েছে হিন্দু ধর্মের একজনকে জমায়াত কিভাবে তাহাকে জান্নাতের টিকেট দিবে আপনারাই বলুন। এরা যদি ভোটের আগেই থেকে এইরকম মিথ্যা আশ্বাস দেয় তাদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন। তিনি আরো বলেন ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা আপনাদের যে ওয়াদাগুলো দিয়েছি সেগুলো ইনশাল্লাহ পূরণ করবো।এই জনসভায় আরো অনেক নেতাকর্মী বক্তব্য রেখেছেন এবং বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও ধানের শীষ মার্কার প্রেমিক জনসাধারণ এসে আলওয়াল কলেজের মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যায় এবং আনন্দের মধ্যে সবাই ওয়াদা করে ইনশাআল্লাহ ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব এই প্রতিশ্রুতি জানাই সাধারণ জনগণ।