মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

চারঘাটে আবু সাইদ চাঁদের সমর্থনে বিশাল মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী ৬ (চারঘাট -বাঘা) উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ৪.৩০ মিনিটে চারঘাট উপজেলার শহীদ মিনার থেকে এক বিরাট মিছিল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই পথ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সুলতান আহমদ রাহী, প্রধান আলোচনায় ছিলেন চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক আদিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলুর রহমান সোহান সিনিয়র সহ সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সার্বিক সহযোগিতায় ছিলেন আরাফাত রহমান তিতু প্রধান অতিথি বলেন, আসন্ন নির্বাচনে আপনারা সকলেই আবু সাইদ চাঁদ কে ধানের শীষ প্রতীক কে বিপুল ভোটে জয়লাভ করতে হবে, এবং বার বার কারা নির্যাতিত ত্যাগি নেতা কে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।
সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। আবু সাইদ চাঁদের হাতকে শক্তিশালী করতে তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

​সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ শফিকুল ইসলাম
রাজশাহী ব্যুরো

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ