রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

‎মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আবু সাঈদ মন্ডল এর স্মরণে বিরলে শোক সভা ও দোয়া

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭নং বিজোড়া ইউনিয়ন শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, দিনাজপুরের কন্যা মরহুমা বেগম খালেদা জিয়া ও বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মরহুম আবু সাঈদ মন্ডল এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের চৌমহনী বাজারে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল বোজগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিরল উপজেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ নজিবর রহমান এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মোঃ আব্দুল আজিজ, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মাহাবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি কায়সার আলী, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম’সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

‎দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বিরল উপজেলা শাখা’র সভাপতি মুফতি ফয়সাল রশিদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ