
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়ার অটোভ্যান শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাজী শওকত আলী,মোঃ ডাবলু মোল্লা, বিএনপি নেতা বিপুল, ছাত্রদল নেতা রিফাতসহ প্রমূখ।
মতবিনিময় সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি নির্বাচিত হলে অটো ভ্যান শ্রমিকদের ভাগ্যউন্নয়নে কাজ করবো। ভ্যান শ্রমিকদের জন্য যাত্রী ছাউনি ও শৌচাগার নির্মাণ করবো। একটি বিশ্রামাগার নির্মাণ করবো। আপনাদের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে, ইনশাল্লাহ।
এর আগে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলার মল্লিকপুর, পাচুড়িয়া বাজার, পাচুড়িয়া চৌরাস্তা, ঘাঘা- যোগীয়া, কুন্দশী সহ লোহাগড়া ও নড়াইলের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন। এসময় তার সাথে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।