
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
দিরাই উপজেলার রাজনগর গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভিন আক্তার চৌধুরী।
উঠান বৈঠকটি মাওলানা জিয়াউর রহমানের পরিচালনায় এবং তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারভিন আক্তার চৌধুরী। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি রাজনগরবাসীর প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও জগদল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য দেন সাইফুল ইসলাম (সদস্য, আহ্বায়ক কমিটি, দিরাই পৌর বিএনপি), লাল মিয়া (সদস্য, উপজেলা বিএনপি), জাকারিয়া আহমেদ (সদস্য, সুনামগঞ্জ জেলা ছাত্রদল) এবং শাল্লা উপজেলা উলামা দলের নেতা মাওলানা শিহাব উদ্দিন।
আরও বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা আক্তার, রাজনগর গ্রামের উপজেলা উলামা দলের আহ্বায়ক কারী আখলাকুর রহমান, বিএনপি নেতা শাহিন মিয়া, সুজাত মিয়া, কামরান মিয়া, বাবুল মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।