বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

কটিয়াদীতে জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্বাচনী সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এই জনসভার আয়োজন করা হয়েছে। এতে লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে আশা করেছেন।

তিনি আরও জানান, জনসভায় ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতে ইসলামীর অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জনসভাকে সফল করতে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও জনসভায় ১১ দলীয় নির্বাচনী জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের প্রার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

মোঃ আলমগীর
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ