
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এর ধানের শীষের পক্ষে নড়াইল জেলা যুবদলের উদ্যোগে গণসংযোগ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা যুবদলের সভাপতি ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ, বিএনপি নেতা আলী হাসান, নড়াইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মোঃ বাচ্চু মিয়া, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস সহ বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ একজন ভালো মানুষ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন। তখন কেউ বিরোধিতা করেন নাই। এবার যখন ফরহাদ ভাইকে পুনরায় আবার যখন ধানের শীষ প্রতীক দিয়েছেন তাহলে এখন কেন বিরোধিতা করেছেন।
৫ আগষ্টের আগের দিন ৪ আগষ্ট নড়াইলে কারোর বাড়ি ভাংচুর করে নাই শুধু মাত্র ফরহাদ ভাইয়ের বাড়ি ভাংচুর করা হয়েছে।
বক্তারা আরো বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
শরিফুজ্জামান
নড়াইল