
মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ
বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ১৬৯তম টিআরসি জুন-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। চার মাসব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে আজ সেই মাহেন্দ্রক্ষণ যেখানে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল ১৬৯তম টিআরসি জুন-২০২৫) ব্যাচের চার মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ।
আজকের এই সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ তওফিক মাহবুব চৌধুরী বিপিএম, প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবীন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আজকের এই সমাপনী কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার আরএমপিসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
১৬৯তম টিআরসি ব্যাচের ৪১৮ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পঞ্চগড় জেলার ১১ জন, দিনাজপুর জেলার ৪০ জন, লালমনিরহাট জেলার ১৫ জন, নীলফামারী জেলার ২৩ জন, গাইবান্ধা জেলার ৩১ জন, ঠাকুরগাঁও জেলার ১৭ জন, রংপুর জেলার ৩৯ জন, কুড়িগ্রাম জেলার ২৬ জন, যশোর জেলার ৩৪ জন, সাতক্ষীরা জেলার ২৬ জন, মেহেরপুর জেলার ৯ জন, নড়াইল জেলার ৯ জন, চুয়াডাঙ্গা জেলার ১৪ জন, কুষ্টিয়া জেলার ২৫ জন, মাগুড়া জেলার ১২ জন, খুলনা জেলার ৩০ জন, বাগেরহাট জেলার ১৫ জন, ঝিনাইদহ জেলার ২৪ জন এবং ফেনী জেলার ২১ জন গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় যোগদান করেছিলেন।
আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব রতন বালা। দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট টিআরসি অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৭৩৪ টির্যারসি আবু বক্কর ছিদ্দিক। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৬২০ টিআরসি মোঃ জাহিদ হাসান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন টিআরসি মোঃ মোমিনুল ইসলাম। করেন পিএ/৪৪৪ টিআরসি মোঃ মিলন ইসলাম এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন পিএ/২৪১
সমাপনী কুচকাওয়াজ শেষে উক্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ডিএমপি তে ৭৪ জন, এপিবিএন এ ১১১ জন, সিএমপিতে শিল্পাঞ্চল পুলিশে ১২ জন যোগদান করবেন। ৬ জন, আরএমপি তে ৪৮ জন, ঢাকা রেঞ্জে ৪৯ জন, রাজশাহী রেঞ্জে ৫২ জন, খুলনা রেঞ্জে ৬৬ জন
শিল্পাঞ্চল পদান্নতি দেওয়া হয়।
মোঃ শফিকুল ইসলাম
রাজশাহী