বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের সৈনিকরা জান দেবে, মান দেবে না; এমপি প্রার্থী সামসুজ্জোহা খান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোঃ সামসুজ্জোহা খান বলেন, “জিয়াউর রহমানের সৈনিক’রা জান দেবে, কিন্তু মান দেবে না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা ফুটবল মাঠে ধামইরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কিবর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোঃ শামসুজ্জোহা খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম নায়েক আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জোহা খান বলেন, বিএনপি সরকার গঠন করলে মায়েদের হাতে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বড় কৃষকরাও এই সুবিধার আওতায় আসবেন।

তিনি আরও বলেন, এ অঞ্চলে বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি সরকার বেকার যুবকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ শেষে তারা যে দেশে কাজ করতে চায়, সে সুযোগও সৃষ্টি করা হবে।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ