বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজার নামাজে দাঁড়ানো শাশুড়িকে কুপিয়ে হত্যা পুত্রবধূ আটক

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে বাহার ছড়া এক মর্মান্তিক দুর্ঘটনায় নামাজরত অবস্থায় শাশুড়ি মনোয়ারা বেগমকে ( ৫০) কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে নিজ পুত্রবধু ছেনুয়ারা বেগম( ২৮) বিরুদ্ধে। শুক্রবার ৩০ শে জানুয়ারি বিকেলে বাহার ছড়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জাহাজ পরা পূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত মনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে গত ৫ দিন আগে শাশুড়ির পারিবারিক বিষয়ে নিয়ে কথা কাটাকাটি হয়।

এর জেরে ছেনুয়ারা রাগ করে তার বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। তবে ঘটনার আগে দিন অর্থাৎ ২৯ শে জানুয়ারি তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকেন। ঘটনার দিন ছেনুয়ারার স্বামী পেশায় জেলে মোহাম্মদ ইদ্রিস প্রতিদিনের মতো মাছ ধরতে সাগরে গিয়েছিল।

বাড়িতেই কেউ না থাকার সুযোগে ছেনুয়া বেগম তার নামাজরত শাশুড়ির গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন।, গুরুতর আহত মনোয়ারা বেগমকে প্রথমে বাহার ছড়া শামলাপুর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ছেনুয়ারা বেগম ব্যবহারিত দা ঘরের ছাদের উপর ছুড়ে ফেলে পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয় জনতা তাহাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তিনি নিজের শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। খবর পেয়ে বাহার ছড়া তদন্ত কেন্দ্রের এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ছেনুয়ারাকে আটক করেন। বাহার ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। উল্লেখ অভিযুক্ত ছেনুয়ারা বেগমের ঘরে চার মাস এবং আড়াই বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ