বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

বোয়ালখালীতে প্রবাসীর ঘরে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে এক প্রবাসীর বসতঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরসভার পশ্চিম কধুরখীলে এই ঘটনা ঘটে।

পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির প্রবাসী জাহিদ হাসানের ঘরে এ চুরি ঘটনায় খোয়া গেছে ১ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ২১ হাজার টাকা।
 
জাহিদ হাসান জানান, দুইদিন আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘর তালাবদ্ধ করে খালার বাড়িতে বিয়ের দাওয়াতে যান। শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ