
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা হারুন মিয়া, দিরাই উপজেলা ছাত্রদল নেতা মুস্তাকিম রশীদ মুজাহিদ, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, বিএনপি নেতা কারি আখলাক মিয়াসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।