বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়া গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী নেতা উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার চন্ডিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া (৩৬) ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম দিরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে উজ্জ্বল মিয়ার বাড়ি ও খামার থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৮ রাউন্ড গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র এবং একাধিক পাসপোর্টসহ বিভিন্ন সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উজ্জ্বল মিয়া দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে উজ্জ্বল বাহিনীর তাণ্ডবে এলাকাবাসী দীর্ঘদিন আতঙ্কে ছিল। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, একাধিক মামলা রয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়েও রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগে তিনি দাপটের সঙ্গে চলাফেরা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত পাসপোর্ট ও অন্যান্য সরঞ্জাম যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ