বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

রাজনগরে বায়তুন নুর জামে মসজিদের উদ্যোগে ইসলামি সুন্নি মহা-সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই উপজেলা :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই উপজেলা :

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগরে বায়তুন নুর জামে মসজিদের উদ্যোগে এক বিশাল ইসলামি সুন্নি মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ সম্মেলন রাজনগর নতুনপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন হাজী মো. নুরুল হক ইমানী সাহেব, মুতাওয়াল্লী, সত্র জামে মসজিদ। অনুষ্ঠানে আরও সভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল আলী সাহেব ও আব্দুস সোবহান, রাজনগর।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও যুবসমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আবু আইয়ূব আনসারী সাহেব, সভাপতি—হযরত শাহজালাল মোবাল্লিগ ফোরাম বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা ইসলামি সংগীত শিল্পী হযরত মাওলানা মুফতি বদর উদ্দিন আল আমিন সাহেব (নেত্রকোনা)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা নিজাম উদ্দিন সালেহী সাহেব (রানীগঞ্জী)।
এছাড়া আরও বক্তব্য রাখেন—
হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসাইন চৌধুরী সাহেব, সুপার, রাজনগর ইবতেদায়ী মাদ্রাসা এবং
হযরত মাওলানা সানোয়ার হোসেন ইমন, ইমাম ও খতিব, নাচনি কেন্দ্রীয় জামে মসজিদ।
আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন—
হযরত মাওলানা সাঈদ মোহাম্মদ বেলাল, ইমাম ও খতিব, অত্র জামে মসজিদ,
হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, ইমাম ও খতিব, রাজনগর মোহাম্মদিয়া জামে মসজিদ,
হযরত মাওলানা ক্বারী মুজ্জামিল হোসাইন সাহেব, ইমাম ও খতিব, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ ক্বারী শাহান আহমদ সাহেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির একজন প্রতিনিধি।

বক্তারা তাঁদের বক্তব্যে সুন্নিয়াতের গুরুত্ব, নবীপ্রেম, ইসলামি ঐক্য ও যুবসমাজকে দ্বীনের পথে পরিচালনার আহ্বান জানান। তাঁরা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনের জন্য আল্লাহর আদেশ মেনে চলা অপরিহার্য। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহকে রাজি ও খুশি করার প্রতি গুরুত্বারোপ করেন।

সম্মেলনটির আয়োজন করে রাজনগর নতুনপাড়া যুব সমাজ, দিরাই, সুনামগঞ্জ। দিনব্যাপী এ মাহফিলে দূর-দূরান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকায় এক ধর্মীয় আবহের সৃষ্টি হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ