
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার( চারঘাট রাজশাহী)
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ বাজারে সরদহ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সরদহ বাজার কমিটির সভাপতি মো. রিঙ্কু ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অতীত অবদান তুলে ধরেন। শেখ হাসিনা সরকারের আমলে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতনের কথা উল্লেখ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুর ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুর রহমান, পৌর যুবদল নেতা মিঠু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সরদহ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, চারঘাট পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।