সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ছেলেকে বাঁচাতে গিয়ে ধারালো কোদালের কোপে প্রাণ গেল এক বৃদ্ধা মায়ের।

ঠাকুরগাঁও বালিয়াডাংগী, প্রতিনিধি, মো: রবিউল আউয়াল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও বালিয়াডাংগী, প্রতিনিধি, মো: রবিউল আউয়াল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত বৃদ্ধার নাম মমিনা খাতুন (৮০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের আমবাগান এলাকার সজির উদ্দীনের স্ত্রী।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামে মারামারির ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মমিনা খাতুন। অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে অ্যাম্বুলেন্সে তাঁকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়া হচ্ছিল
বৃদ্ধার ছেলে ইউনুস আলী জানান, প্রতিবেশী জব্বার-আনোয়ারদের সঙ্গে বসতভিটা ও যাতায়াতের রাস্তার জমি নিয়ে তাঁদের বিরোধ চলছে। গতকাল বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাঁকে রাস্তায় আটকে মারধর করতে শুরু করেন আনোয়ার, তাঁর স্ত্রী নুরজাহানসহ তিন থেকে পাঁচজন নারী-পুরুষ। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে ছুটে আসেন মমিনা খাতুন।

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আজ সকালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও রোড এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়েছে আনোয়ারসহ তাঁর পরিবারের লোকজন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার ছেলে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ