
সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের বিশেষ উদ্যোগ ও দিকনির্দেশনায় জেলা পুলিশের সদস্যগণের আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “মার্শাল আর্ট” তায়কোয়ানডো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মরক্ষামূলক কৌশল অর্জন এবং শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নারীদের সমাজকে আত্মনির্ভরশীল ও সাহসী করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণ কার্যক্রম একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক (তায়কোয়ানডো) এর পরিচালনায় “মার্শাল আর্ট” প্রশিক্ষণ প্রদান করা হয়।
পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত সকল পুলিশ সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।