সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ নিশ্চিত হয়নি: সিগবাতুল্লাহ।

প্রতিনিধি :মো:রবিউল আউয়াল
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

প্রতিনিধি :মো:রবিউল আউয়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক জায়গায় সবদলের প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে একটি রেস্টুরেন্টে ঠাকুরগাঁও ২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন। তিনি বলেন, কিছু দল নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তবে তিনি মনে করেন, জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে এ ধরনের কার্যক্রম আর কেউ বাস্তবায়ন করতে পারবে না, তরুণরা তা হতে দিবে না। 
ডাকসু, রাকসু, চাকসুসহ ৫টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রায়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। বিগত সময়ে যেহেতু এই প্রভাব ছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যেদিকে যাচ্ছে, পুরো জাতি সেদিকেই যাবে। যারা ছাত্রদের জন্য কাজ করেছে, তারা আগামীতে জাতির জন্য কাজ করবে। 

সম্প্রতি প্রকাশিত জরিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জরিপে জামায়াত ৩৩ শতাংশ, বিএনপি ৩৪ শতাংশ ও এনসিপি ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। যেহেতু দেশে দুই ধারায় রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে। জামায়াত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি। জরিপে জামায়াত এগিয়ে আছেন বলে দাবি করেন। 
এছাড়াও গণভোট নিয়ে ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে প্রচারণার কার্যক্রম অব্যাহত রেখেছে। জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা, সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন বিষয় কাজ করার কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষা ভূমিকা পালনের অনুরোধ জানান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। 

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের পাঠাগার সম্পাদক সোহেল রানা, সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আনিস আহমেদ, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ। 

ঠাকুরগাঁও ২ আসনের জমায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। কয়েকদিন আগে নির্বাচিত হওয়ার পর প্রথমবার এলাকায় এসেছেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ