
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ঘোলা গুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী। নিহতের নাম নূর কামাল( ২৫ ) তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা , আবুল কালামের ছেলে।শনিবার ১০ই জানুয়ারি দুপুর নিহত নুর কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাটানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দেখি নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকে সংঘর্ষের ঘটনা ঘটে। ১৬ আর্মড পুলিশ ব্যাটেলিয়ামের এপিবিএম অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান দীর্ঘদিন ধরে নূর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে ক্যাম্পের প্রভাব বিস্তার নিয়ে বীরোধ চলছিল।সে বিরোধের জের ধরে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি বিনিময় ও সংঘর্ষ হয়। এই সময় নুর কামাল গুলিবিদ্ধ সহ ধারালো অস্তরের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এপিবিএম অধিনায়ক আরো বলেন নিহত নুর কামাল ক্যাম্পের একজন চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত ছিলেন।
তিনি নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে ক্যাম্পের আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পিবিএম একটি দল ঘটনাস্থলে পৌঁছালে এর আগে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। মরদেহ ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছেই হস্তান্তর করা হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।