বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সুন্দরবন থেকে ৫ লক্ষ টাকার অবৈধ কাঁকড়াসহ ৫ ব‍্যবসায়ী আটক

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

সুন্দরবনের কালাবগিতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ী আটক।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ তরুণ সরকার, মনজুর ঢালী,মোহাম্মদ জাহাঙ্গীর গাজী,মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা আটক করা হয়। তাদের সকলের বাড়ি দাকোপের কালাবগি এলাকায় জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই ২ মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, আহরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ