
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ।
লক্ষ্মীপুর রামগঞ্জে পৌর ৭ নং ওয়ার্ডে নরিমপুর স্থানিয় গ্রামে স্মার্ট একাডেমীর সুন্নতি খাতনা কর্মসূচি অনুষ্ঠানে
আব্দুল্লাহ আল মামুন, হেফজ ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক, স্মার্ট একাডেমীর প্রতিনিধি, জানিয়েছেন—
“স্মার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মার্ট একাডেমী, রামগঞ্জে প্রতিবছর নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে বৃহৎ পরিসরের সুন্নতি খাতনা কর্মসূচি।
এই সমাজকল্যাণমূলক উদ্যোগটি সম্পূর্ণ স্মার্ট ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হচ্ছে।” পূর্ববর্তী বছরের চিত্র প্রতিবছর গড়ে দুই হাজার থেকে আড়াই হাজার শিশু এই কর্মসূচির আওতায় নিরাপদভাবে মুসলমানি সম্পন্ন করে থাকে। ২০২৬ সালের বিশেষ অগ্রগতি “চলতি ২০২৬ সালে রেকর্ড সংখ্যক সাড়া পাওয়া গেছে। এ বছর মোট সাড়ে তিন হাজার (৩,৫০০) শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা স্মার্ট একাডেমীর ইতিহাসে সর্বোচ্চ,” বলেন আব্দুল্লাহ আল মামুন, হেফজ ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক চিকিৎসা পদ্ধতির বৈশিষ্ট্য “এই কর্মসূচিতে দেশের বাইরে থেকে আগত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে, রক্তপাত ছাড়া খাতনা করা হচ্ছে।
সেলাই খুলতে হয় না, বাচ্চারা দ্রুত সুস্থ হয় এবং কোনো জটিলতা হয় না,” তিনি আরও জানান। সুবিধাভোগীরা “বিশেষ করে যেসব পরিবার অর্থনৈতিক সংকটের কারণে বা সময়ের অভাবে খাতনা করাতে পারেন না, তাদের জন্যই এই কর্মসূচি সম্পূর্ণ সমাজকল্যাণমূলক সেবা হিসেবে পরিচালিত হচ্ছে।”এলাকার মানুষের প্রতিক্রিয়া স্থানীয়রা বলছেন— “এই সুন্দর কাজটি আমাদের এলাকার জন্য সত্যিই সামাজিক ও মৌলিকভাবে গুরুত্বপূর্ণ।
আমরা সকলেই উপকৃত হচ্ছি।
আমরা চাই, স্মার্ট ফাউন্ডেশন আমাদের পাশে থেকে এভাবে সাহায্য করে যাক।
প্রত্যেক বছর যেন আমরা এই কর্মসূচিটিকে উৎসবের মতো পালন করতে পারি।” ভবিষ্যৎ পরিকল্পনা “আমরা আশা করি, আগামীতেও স্মার্ট ফাউন্ডেশন ও স্মার্ট একাডেমী এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবে।”