বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদন্ড প্রদান

মোঃ আল আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় এলাকায় মাটিকাটা, ও গ্যাস সিলিন্ডার অনিয়মে বেশি দামে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ ০৬/০১/২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ধারা ১৫(১) ধারায় ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড়, নরিল‌্যা বাজার,ও ধনবাড়ী বাসস্ট‌্যান্ড সহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে । এবং বিভিন্ন ব‌্যক্তিকে মোট ৫০০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরিমানার বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন অবৈধভাবে মাটিকাটা ও গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেয়া, রাস্তাঘাটে জন চলাচলে বিঘ্নিত সৃষ্টি করা সহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ