
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পর্যবেক্ষক পাটানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয়সংঘ।
মঙ্গলবার ( ৬জানুয়ারি) জাতীয় সংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক তিনি বলেন জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। এই ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয়। স্তেফান দুজারিক বলেন বর্তমানে নির্বাচনে পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই , তবে বাংলাদেশে জাতীয়সংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোন কারিগরি সহায়তা দিচ্ছে কিনা ওই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানান তিনি। দুজারিক বলেন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতীয়সংঘ নিয়মিত ভাবেই কারিগারি সহায়তা দিয়ে থাকে।
ব্রিফিংয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গেও উঠে আসে , বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তনকে জাতিসংঘ কিভাবে দেখছে এমন প্রশ্ন মুখপাত্র বলেন তিনি কোন সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না। সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের।তবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশে জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতীয়সংঘ সমর্থন অব্যাহত রাখবে।