
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে এলাকায় একটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাতদের হামলায় ২ নাইট গার্ড নিহত হয়েছে। সোমবার( ৫ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে। নিহত দুইজন হল মোহাম্মদ খালেদ প্রমাণিক ও মোহাম্মদ সাইফুল্লাহ। তাদের দুইজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানায় আব্দুল্লাহপুর এলাকায়। তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং ইয়ার্ডে নাইড গার্ডের চাকরি করতেন।
জানা যায় প্রতিরোধ করায় হামলা করে ডাকাতেরা। তাদের হামলায় নিহত দুই নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ খন্ড বিখন্ড অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার সকালে ফায়ার সার্ভিসে একটি দল তাদের মরদেহ উদ্ধার করে। কে আর শিপ মেকিং ইনয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন( ৪ জানুয়ারী) দুপুরে একটি স্ক্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিররের জন্য। রাতে একটি ডাকাত দল ওই জাহাজে হামলা করে। এসময় সাগরে দায়িত্বরত ২ গার্ড প্রতিরোধ এগিয়ে আসলে, ডাকাতেরা হামলা করে তাদের ওপর। চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন ডাকাতির ঘটনায় দায়িত্বরত ২ গার্ড নিহত হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।