
কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় বেদকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইয়ুথ ফর দ্যা সুন্দরবন কয়রার আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি নিরাপদ মুন্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম, আব্দুল মালেক, রুপান্তরের প্রোজেক্ট অফিসার অনুপ রায়, বেদকাশি কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক মনজুরুল এলাহী বিদ্যুৎ , সুধাংশু সরকার, বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবির বিশ্বাস, সাংবাদিক রিয়াছাদ আলী, ফরহাদ হোসেন, রিয়াজুল আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন, ইয়ুথ ফর দ্যা সুন্দরবন কয়রা উপজেলার সহ - সভাপতি খাদিজা খাতুন, সদস্য মুসলিমা,শিহাব, সুব্রত, আমিরুল, আমিনুর।
বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন , শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।