
লামা(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন।
আজ ২২ ই ডিসেম্বর ২০২৫ ইং গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে,'মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ' বনাম 'আকিরাম পাড়া আড়ং ফুটবল একাদশ' মোকাবিলা করে।আজকের ম্যাচ এর প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন,গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জনাব থোয়াইনু অং চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ জনাব শাহাজাহান কামাল,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ্যাড:জাহাঙ্গীর আলম খান,লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জনাব রফিকুল ইসলাম, গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার, ইউনিয়ন বিএনপি নেতা বাবু মংক্যাচিং চৌধুরী, উপজেলা ক্রিড়া এডহক কমিটির সদস্য জনাব,ইয়াসিন আরাফাত বুলবুল,গজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুমন। সার্বিক সহযোগিতায় আবুল কালাম আজাদ ও এজাজুল হক।টুর্মানেন্ট এর সভাপতিত্ব করে গজালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, উসাচিং মার্মা।
আজকের ম্যাচে ধারাভাষ্য এবং উপস্থাপনার দায়িত্ব পালন করেন লামা উপজেলা ক্রিড়া ধারাভাষ্যকার জনাব নজরুল ইসলাম।
শুরুতে অতিথি বৃন্দ দের পায়রা উড্ডয়ন এর মধ্যে দিয়ে খেলার সূচনা করা হয়।খেলায় লাল জার্সি পরিহিত মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ এবং নীল জার্সি পরিহিত আকিরাম পাড়া আড়ং ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি সুতরাং গোল শূন্য ড্র,পরবর্তীতে ভাগ্য নির্ধারণী খেলা ট্রাইবেকারে খেলার ফলাফল নিশ্চায়ন করা হয়।ট্রাইবেকার শুট আউট এ আকিরাম পাড়া ৪ গোল করে এবং মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ ৫ গোল করতে সক্ষম হয়।ফলাফল ৫-৪ গোলে জয় নিশ্চিত করে নেয় মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ।
আজকের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন থানচি হতে অতিথি খেলোয়াড় হিসেবে আকিরাম পাড়া ফুটবল একাদশ এর হয়ে খেলতে আসা অং মার্মা,টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ এর সুমন ত্রিপুরা,সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আকিরাম পাড়া ফুটবল একাদশ এর সাধুরাম ত্রিপুরা এবং টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ এর নাজিম উদ্দীন জনি।
এরপর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন,উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।
উভয় দলের খেলোয়াড়দের নগদ অর্থ পুরষ্কার, ট্রফি নিজ হাতে প্রদান করেন।
বিশেষ পুরষ্কার হিসেবে আলীকদম আর্মি ক্যাম্প হতে নগদ অর্থ এবং খেলা সরঞ্জাম প্রদান করেন।
সবশেষে সভাপতির বক্তব্য এবং টুর্নামেন্ট এর সমাপ্তি ঘোষণা করেন।