
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম বান্দরবনে শাশুড়ির গোপন ভিডিও সংগ্রহ করে তাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লক্ষ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে মেয়ে ও মেয়ের জামাইয়ের বিরুদ্ধে এই ঘটনার মানসিক চাপ ও ব্ল্যাকমেলের কারণে ভুক্তভোগী নারী একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে দ্রুত ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করে তাকে সান্তনা দেন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন, ২২/১২/২৫ ইং রোববার সন্ধ্যায় অভিযানে এক পর্যায়ে অভিযুক্ত মেয়ে ও মেয়ের জামাতাকে গ্রেফতার করেছে বান্দরবান সদরের থানার পুলিশ,এজাহার সূত্রে জানা যায় বাদী বান্দরবান জেলার বিএনপি মহিলা দলের যুগ্ন সম্পাদিকা, তিনি বান্দরবন সদরের থানাদিন সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী প্রধান অভিযুক্ত মিশকাতুলনবী মিশকাত বান্দরবান সদর উপজেলা বিএনপি'র সহযোগ সংগঠনের জাসসের সাধারণ সম্পাদক। তিনি বাদীর ছোট মেয়ের স্বামী,এজাহারে বলা হয় গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে নিজ বসতবাড়িতে অবস্থানকালীন সময়ে অভিযুক্তরা তার একটি গোপন ভিডিও ধারণ করে এই সময় ভিডিওটি সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেওয়ার হুমকিদে এবং ৩ লক্ষ টাকা চাদা দাবি করে, টাকা না দিলে ভিডিওটি রাজনৈতিক অঙ্গন সহ সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে।
বাদীর অভিযুক্ত মেয়ের স্বামী ওই ভিডিও কে পুজি করে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এতে বাদী চরম মানসিক বিপর্যয়ে পড়েন এবং এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি এলাকাতে জানাজানি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাসাস নেতা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করে হয়, সেখানেই অভিযোগে উল্লেখিত গোপন ভিডিওটি পাওয়া গেছে বলে পুলিশ সুত্রে জানাযায়। আসামিদের জিজ্ঞাসাবাদে আরো একজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
এই বিষয়েই বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মান্না দে বলেন ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই মূল অভিযুক্ত ২জনকে আটক করা হয়েছে তাদেরকে থানার আইননিক ব্যবস্থা করে আদালতে প্রেরণ করা হবে।