
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥
বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা বিরল পৌর বিএনপি;র কার্যালয়ে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিরল পৌর বিএনপি’র সহ-সভাপতি ইস্কান্দার হাসান, ওয়াহেদ আলী, শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকআবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশীদ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, আনোয়ারুল ইসলাম ধলু, সদস্য নুর ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলীম ভাকরুম'সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুনাজাত করা হয়।