
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার নির্বাচনী মিডিয়া ও প্রচার বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক বর্ণাঢ্য কর্মশালার আয়োজন করেছেন।
৩০ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামীর সভাপতিত্বে ও টেকনাফ উপজেলা অর্থ সম্পাদক মাওঃ হোছাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় দিক নির্দেশনা মূলক প্রধান আলোচকের আলোচনা পেশ করেন সাবেক কক্সবাজার জেলা শিবিরের সভাপতি ও কক্সবাজার হার্ভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর শফিউল আলম খন্দকার।
এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার,উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃমুহাম্মদ ইব্রাহিম মাহমুদ, প্রবীন সাংবাদিক মমতাজুল ইসলাম মনু,দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসাইন,সাংবাদিক ছৈয়দ আলম, সাংবাদিক শামসুল আলম শারেক,সাব্রাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোছাইন,মিডিয়া কর্মী হারুন অর রশিদ ও এনজেল্সকেয়ার একাডেমীর অধ্যক্ষ নুরুল আমিন সহ অসংখ্য মিডিঅ কর্মী উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সবাই উখিয়া টেকনাফ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী কে বিজয়ী করার জন্য একযোগে কাজ করার ঘোষণা দেন।###